বাংলাদেশ সেনাবাহিনী
একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোজাফফরের বিচার প্রক্রিয়া সেনাবাহিনী দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফরকে গ্রেপ্তারের পর তাঁর বিচারপ্রক্রিয়া সেনাবাহিনী পরিচালনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলার অন্য আসামিদের যে আইনে বিচার হয়েছে, একই আইনে মোজাফফরেরও বিচার হবে।
মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়াউর রহমান হত্যা মামলায় কোর্ট মার্শালের প্রস্তুতি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন, প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পেশাদার দক্ষতা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে দুই দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সতর্ক প্রশাসন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় সেনা টহল থাকবে। তবে বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জনমনে কোনো আতঙ্ক নেই।